মালদা

মালদার এক বেসরকারি নার্সিংহোমের নার্সদের মারধোর করার অভিযোগ উঠল নার্সিংহোমের মালিক পক্ষের বিরুদ্ধে

পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অবস্থিত মৌলিক নার্সিংহোমের কর্মরত নার্সদের অশ্রাব্য ভাষায় গালাগালি ও মারধোর করে নার্সিংহোম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মৌলিক নার্সিংহোমের ডাক্তার অজিত কুমার মৌলিকের বিরুদ্ধে। নার্সিংহোম থেকে তাড়িয়ে দেওয়া নার্সদের অভিযোগ, নার্সিংহোমে কর্মরত থাকাকালীন সামান্য কিছু ভুল হলে তাদেরকে নার্সিংহোমের পক্ষ থেকে তাদের জুটতো মারধোর। এরই প্রতিবাদ করাই চলতি মাসের ২৩ তারিখ রাত্রি ১২ টা নাগাদ তাদেরকে নার্সিংহোম থেকে বের করে দেওয়া হয়। ভোররাত ৩ টা পর্যন্ত সমস্ত নার্স নার্সিংহোমে বসে থাকে। এরপর তারা ভোর ৩ টার পর নার্সিংহোমের একটি এ্যাম্বুলেন্সে করে ম্যানেজারের বাড়ি যান। সেখান থেকে তারা আবার সকালে ফিরে আসে নার্সিংহোমে, মালিক পক্ষের সাথে কথা বলতে। অভিযোগ সেই সময় নার্সিংহোমের মালিকের গাড়ির চালক তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। তারা আরও বলেন নার্সিংহোমের মালিক এবং তার স্ত্রীও তাদেরকে গালাগালি করত। এই ঘটনার যেন সুবিচার করা হয় তার জন্য শুক্রবার সমস্ত নার্সরা একত্রিত হয়ে মৌলিক নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করে। ঘটনার তদন্তে পুলিশ।